আগামী ১৯ মে ৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আয়োজন করা হবে। রোববার (১৯ মার্চ) সরকারি কর্ম কমিশনের (পিএসসি) এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
পরীক্ষার বিষয়টি নিশ্চিত করেছেন পিএসসির সচিব মু. আব্দুল হামিদ জমাদ্দার।
তিনি বলেন, আমাদের সকল সদস্যের সম্মতিক্রমে ৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা মে মাসের ১৯ তারিখে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তথ্যানুযায়ী, ৪৫তম বিসিএসে আবেদন করেছেন ৩ লাখ ৪৬ হাজার প্রার্থী। ৪৫তম বিসিএসের মাধ্যমে মোট ২ হাজার ৩০৯ জন ক্যাডার নেওয়া হবে।  এরমধ্যে সহকারী ও ডেন্টাল সার্জন মিলিয়ে ৫৩৯ জনকে নিয়োগ দেওয়া হবে।শিক্ষা ক্যাডারে নিয়োগ পাবেন ৪৩৭ জন।
এছাড়াও পুলিশে ৮০, কাস্টমসে ৫৪, প্রশাসনে ২৭৪ জনকে নিয়োগ দেওয়া হবে। নন-ক্যাডারে নেওয়া হবে ১ হাজার ২২ জনকে।

দ্যা মেইল বিডি/এইচএসএস

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version