অনলাইন ডেস্ক:-

টঙ্গী থেকে ৫০ কেজি গাঁজাসহ চার মাদক কারবারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১)।আটকরা হলেন- সোহেল মিয়া (৩৫), মো. রিপন (৩৪), মো. সাইদুল ইসলাম (২২) ও মো. লাভলী (৩৫)।

অভিযানে তাদের কাছ থেকে ৫০ কেজি গাঁজা, তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।

তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৭ মার্চ) বিকেলে টঙ্গী পূর্ব থানাধীন এরশাদ নগর ১ নম্বর বড় বাজার মারিয়া খাবার হোটেলের সামনে ডেকোরেটরের গোডাউনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

র‌্যাব-১’র জ্যেষ্ঠ সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার নোমান আহমদ বাংলানিউজকে এসব বিষয় নিশ্চিত করেন। তিনি বলেন, আটক মাদক কারবারিরা দীর্ঘদিন ধরেই দেশের সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে টঙ্গীসহ গাজীপুর ও ঢাকার বিভিন্ন এলাকায় বিক্রি-সরবরাহ করে আসছিল।

তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version