বুধবার, অক্টোবর ২১

অতিরিক্ত যানবাহনের চাপ ও চালকদের বেপরোয়া গাড়ি চালানোর কারণে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে থেমে থেমে ১৮ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (১৬ মার্চ) ভোর রাত হতে বঙ্গবন্ধু সেতুর পূর্বপাড় থেকে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পৌলি পর্যন্ত এ যানজটের সৃষ্টি হয়।এলেঙ্গা এলাকায় নওগাগামী ট্রাক চালক লুৎফর রহমানের সঙ্গে কথা হলে তিনি বলেন, পৌলি থেকে এলেঙ্গা দেড় কিলোমিটার সড়ক আসতে প্রায় একঘণ্টা সময় লেগেছে। সামনের গাড়ি টানে না। বসে থাকতেও ভালো লাগছে না।এলেঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ জাহিদ হাসান বলেন, মধ্যরাত থেকে যানবাহনের চাপ বেড়ে যায়। চালকরা বেপরোয়া গাড়ি চালানোর কারণে, যানজটের সৃষ্টি হয়। থেমে থেমে চলছে যানবাহন। আমরা সড়কে দায়িত্ব পালন করছি। দ্রুত সময়ের মধ্যে সড়ক স্বাভাবিক হবে বলে আশা করছি।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version