ধর্মপাশা(সুনামগঞ্জ)প্রতিনিধি:

নিরাপদ জ্বালানি ও ভোক্তাবান্ধব পৃথিবী এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ (১৫মার্চ) বুধবার সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ গণমিলনায়তন হল রুমে উপজেলা প্রশাসন ভোক্তা অধিকার দিবস উপলক্ষ্যে এই সভার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শীতেষ চন্দ্র সরকার এর সভাপতিত্বে ও উপজেলা পল্লী জীবীকায়ন কর্মকর্তা তৌহিদুল ইসলাম সোহাগ এর সঞ্চালনায় এতে বক্তব্য দেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অলিদুজ্জামান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মুশতানসির বিল্লাহ, ধর্মপাশা থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান, ধর্মপাশা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোকাররম হোসেন তালুকদার, ধর্মপাশা ১নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান কবির ও ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজমুল হায়দার, সাংবাদিক তরিকুল ইসলাম পলাশ প্রমুখ।,

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version