মঙ্গলবার, সেপ্টেম্বর ২২

নিজস্ব প্রতিবেদক:
২০২২-২৩ শিক্ষাবর্ষে মেডিকেল ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম হয়েছেন রাফসান জামান।

রোববার (১২ মার্চ) দুপুরে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ফলাফল ঘোষণার পর এ তথ্য জানান।

রাফসান চট্টগ্রাম মেডিকেল কলেজ কেন্দ্রের পরীক্ষার্থী ছিলেন। তিনি ৯৪ দশমিক ২৫ নম্বর পেয়েছেন।

এ বছর ভর্তি পরীক্ষায় মোট পাস করেছেন ৪৯ হাজার ১৯৫ জন শিক্ষার্থী। এরমধ্যে মেয়ে ২৮ হাজার ৩৮১ জন এবং ছেলে ২০ হাজার ৮১৩ জন।

এদিকে শিক্ষার্থীরা তিনভাবে ফলাফল জানতে পারবেন। স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট এবং এসএমএসের মাধ্যমে ফলাফল জানা যাবে। আবেদন করার সময় দেওয়া মোবাইল নম্বরে ফলাফল পাঠিয়ে দেওয়া হবে।

উল্লেখ্য, এ বছর এমবিবিএস ভর্তি পরীক্ষায় আবেদনকারীর সংখ্যা এক লাখ ৩৯ হাজার ২১৭ জন। এরমধ্যে পরীক্ষা দেননি ৩ হাজার ৪০৪ জন। মেডিকেলে মোট আসন ১১ হাজার ১২২টি। সেই হিসেবে প্রতি আসনের বিপরীতে লড়ছেন ১২ জন পরীক্ষার্থী।

Share.

Md. Tanvir Ahmed, journalist by profession. He joined The Mail BD.com on January 10, 2021 as Tahirpur Upazila Correspondent of Sunamganj District. Later he was promoted as district Correspondent. Currently he has served as Sunamganj district Correspondent.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version