সোমবার, সেপ্টেম্বর ২৮

তাসলিমুল হাসান সিয়াম,গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জে এক কলেজছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে এক বখাটের বিরুদ্ধে। এই ঘটনায় আজ শনিবার বিকালে ওই ছাত্রীর মা বাদী হয়ে সুন্দরগঞ্জ থানায় ধর্ষণ চেষ্টার এজাহার দায়ের করেছেন। গত ৩ মার্চ সন্ধা সাড়ে ৭ টায় এ ধর্ষণের ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়। অভিযুক্ত ইউনুস আলী সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের উত্তর ধর্মপুর গ্রামের মৃত কাশেম আলীর পুত্র। ভুক্তভোগী স্থানীয় ধর্মপুর আব্দুর জোব্বার ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী।

মামলার অভিযোগে বলা হয়, ৩ মার্চ সন্ধায় মেয়েটির ঘরে ঢুকে ধর্ষণ চেষ্টা করে ওই বখাটে।

 এলাকাবাসী জানায়, ওই বখাটে ও ছাত্রী প্রতিবেশী।

স্থানীয়ভাবে ছেলে-মেয়ে হওয়ায় বিষয়টি আপোস মীমাংসার চেষ্টা করা হয়। গত ১০ মার্চ রাতে বিষয়টি মিমাংসা করার জন্য সালিসি বসে কিন্তু অভিযুক্ত বখাটে ও তার লোকজনরা হঠাৎ ক্ষিপ্ত হয়ে ভুক্তভোগীর বাড়ীঘর ভাংচুর করে।

স্থানীয় মেম্বার আবদুল্যা বলেন, ছেলে-মেয়ের এই ঘটনায় আমাদের মিমাংসার জন্য ডাকলে একপর্যায়ে ইউনুসের পরিবারের লোকজন মেয়েটির বাড়ীঘরে হামলা চালায়। তারা প্রতিবেশী সম্পর্কেও আত্মীয়।ঘটনার দিন মেয়ের ঘরে ছেলে ঢুকছিল বলে মিটিংয়ে স্বীকার করেছেন ছেলেটি। মেয়েটিকে কলংকিত করার জন্য তিনি এমনটি ঘটিয়েছে বলে বিভিন্নজনকে ছেলেটি বলেছে বলেও সত্যতা পাওয়া গেছে।

সুন্দরগঞ্জ থানার ডিউটি অফিসার এজাহার দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন এঘটনায় একজন এসআইকে তাৎক্ষণিক তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

Share.

বি এ অনার্স ( বাংলা বিভাগ ) । সাংবাদিকতায় যোগদান: ৪ ই মার্চ ২০১৯।আগ্রহের বিষয় ভ্রমণ , সাহিত্য ,পরিবেশ ও কৃষি।

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version