গাজীপুর মহানগর এর কোনাবাড়ি কলেজগেট এলাকায় ৮ মার্চ(বুধবার) দুপুর ১২ টায় মাকে জবাই করে হত্যা করেছে ছেলে।অভিযুক্ত ছেলেকে আটক করেছে পুলিশ।

নিহত ব্যক্তি গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার ঘোষেরকান্দি গ্রামের মৃত খলিলুর রহমানের স্ত্রী জোৎসা বেগম (৬০)। ঘাতক ছেলে হলেন শাখাওয়াত হোসেন মাসুদ (৩০)।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম আশরাফ উদ্দিন।

নিহতর মেয়ের জামাই জানান, আমার শ্যালক কয়েক বছর ধরে মানসিক রোগী। গতকাল চিকিৎসার জন্য শাশুড়ি তাকে আমার বাসায় নিয়ে আসে। দুপুর ১২টার দিকে আমার শাশুড়ি বারান্দায় পায়চারি করছিল। আমার শ্যালক তখন রুমে ছিল। পরে সে তার মাকে রুমে ডেকে নিয়ে ঘরের দরজা আটকে দেয়। পরে বাসার লোকজন রুমের দরজা খুলতে বললে সে কোনো কথার উত্তর দেয়না। পরে দরজা ভেঙে দেখা যায় বটি দিয়ে গলা কেটে হত্যা করে বসে আছে। পরে পুলিশকে খবর দেওয়া হয়।

গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম আশরাফ উদ্দিন বলন, খবর পেয়ে কোনাবাড়ি কলেজ গেট কামাল হোসেনের বাসা থেকে নিহতের লাশ উদ্ধার করেছি। ঘটনাস্থলে ডিবি ও সিআইডির লোকজন রয়েছে। ঘাতক ছেলেকে আটক করা হয়েছে। সে তার মাকে বটি দিয়ে গলা কেটে দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করে হত্যা করেছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version