মৌলভীবাজারের কমলগঞ্জে লাঠির আঘাতে ছেলের হাতে প্রাণ হারালেন মা দেওন্তী নুনিয়া (৫১)।
মঙ্গলবার (৭ ফেব্রুয়ারী) বিকালে উপজেলার আলিনগর ইউনিয়নের আলিনগর চা বাগানের বড় লাইন এলাকায় এ ঘটনা ঘটে।
এঘটনার পর ঘাতক ছেলে সাধন নুনিয়া (২৩) পালিয়ে যায়।
জানাযায়,মঙ্গলবার বিকালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মা দেওন্তী নুনিয়াকে লাঠি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে সাধন।এসময়
মায়ের আত্মচিৎকারে এলাকার লোকজন এগিয়ে গেলে সাধন পালিয়ে যায়। পরে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে দেওন্তী নুনিয়াকে ক্যামেলীয়া হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে তার মৃত্যু হয়। নিহত দেওন্তী নুনিয়া আলিনগর চা বাগানের মৃত জাইয়া নুনিয়ার স্ত্রী ছিলেন।কমলগঞ্জ থানা পুলিশ রাতেই নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে যায়।এদিকে রাতেই কমলগঞ্জ থানা পুলিশের একটি দল বুধবার ভোরে আলীনগর চা বাগানের একটি নির্জন স্থান থেকে পলাতক সাধন নুনিয়াকে আটক করে। এ ব্যাপারে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পর থেকে ঘাতক ছেলে সাধন নুনিয়াকে ধরতে পুলিশ সাঁড়াশি অভিযানে নামে রাতেই ঘাতক ছেলেকে আটক করা হয়েছে।বুধবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

 

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version