রবিবার, অক্টোবর ১৮

তাসলিমুল হাসান সিয়াম, গাইবান্ধা প্রতিনিধি:

নারীর মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠা লড়াইয়ে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলুন। বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র গাইবান্ধা জেলা। বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র গাইবান্ধা জেলার উদ্যোগে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আজ বেলা ১২ টায় ১ নং রেলগেটে সমাবেশ অনুষ্ঠিত হয় সভাপতি সুভাসিনী দেবীর সভাপতিত্বে।সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক নিলুফার ইয়াসমিন শিল্পী,সাংগঠনিক সম্পাদক রাহেলা সিদ্দিকা, লিজা উল্ল্যা,কলি রানী বর্মন প্রমুখ। বক্তাগন বলেন সারা পৃথিবীর শ্রমজীবি নারীসহ গোটা নারী সমাজ এই দিনটিতে তাদের সমঅধিকার,মর্যাদা ও শ্রম ঘন্টা কমানো,কর্ম পরিবেশের উন্নতি, কাজের ন্যায্যতা প্রতিষ্ঠার দাবীতে আন্দোলন করে।পরবর্তী তে ১৯১০ সালের ডেনমার্কে কোপেনহেগেনে দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলনে সমাজ তান্ত্রিক নারী নেত্রী ক্লারা জেৎকিন ৮ মার্চ নারী দিবস ঘোষণার প্রস্তাব করেন এবং তা গৃহীত হয়। বক্তাগন আরও বলেন নারী দিবস উদযাপন হচ্ছে কিন্তু নারী আজও তার মর্যাদা -অধিকার প্রতিষ্ঠা করতে পারেনি। তাই নারী দিবসের চেতনাকে ধারন করে শোষিত ও নিপীড়িত নারীর মুক্তির আন্দোলন কে সমাজতান্ত্রিক তথা সাম্যবাদী চেতনায় এগিয়ে নিতে আহবান জানান।বক্তাগন সামাজিক অবক্ষয় রোধে অপসংস্কৃতি – অশ্লীলতা,মাদক -জুয়া, নারী-শিশু নির্যাতন -ধর্ষণ, পর্নোগ্রাফি বন্ধ সহ মৌলবাদ -সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার আহবান জানান। সেই সাথে ক্ষেতে খামারে, হোটেলসহ বিভিন্ন জায়গায় নারী শ্রমিকদের মজুরি বৈষম্য কমানোর দাবি জানান।

Share.

বি এ অনার্স ( বাংলা বিভাগ ) । সাংবাদিকতায় যোগদান: ৪ ই মার্চ ২০১৯।আগ্রহের বিষয় ভ্রমণ , সাহিত্য ,পরিবেশ ও কৃষি।

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version