কটিয়াদীতে ৭ই মার্চের আলোচনাসভা ও দোয়া মাহফিল মিয়া মোহাম্মদ ছিদ্দিক,কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধিঃকিশোরগঞ্জের কটিয়াদীতে ঐতিহাসিক ৭ই মার্চ দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে আলোচনাসভা,সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকালে কটিয়াদী উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা খানজাদা শাহরিয়ার বিন মান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ডাঃ মোহাম্মদ মুশতাকুর রহমান। উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মঈনুর রহমান মনিরের সঞ্চালনায় বক্তব্য রাখেন সহকারি কমিশনার(ভুমি)তামারা তাসবিহা,কটিয়াদী মডেল থানার ওসি এসএম শাহাদাত হোসেন,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন আহমেদ,বীরমুক্তিযোদ্ধা নাসির উদ্দিন,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ কামরুল ইসলাম, আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম মাষ্টার উপজেলা আওয়ামীলীগের সাংগঠিনক সম্পাদক বোরহান উদ্দিন, কটিয়াদী কলেজের সাবেক ভিপি বাবু দুলাল বর্মন,পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাইদুর রহমান। এসময় রাজনৈতিক নেতৃবৃন্দ,প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক,বিদ্যালয়ের শিক্ষক,ছাত্রছাত্রী,অভিভাবকসহ বিভিন্নস্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ব্রেকিং নিউজ
- প্রাইভেট পড়ে ফেরার পথে শিক্ষার্থীকে অপহরণের ছক, মোহনগঞ্জে আটক অপহরণকারী
- রানা প্লাজা হত্যা মামলার বিচারে ১৩ বছর বিলম্ব, দ্রুত নিষ্পত্তির উদ্যোগ প্রসিকিউশনের
- উজবেকিস্তানের সঙ্গে গভীর সম্পর্ক চায় বাংলাদেশ
- নেত্রকোনায় আলোচিত ধর্ষণ মামলায় র্যাবের জালে মাদ্রাসা শিক্ষক আমানুল্লাহ
- রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অপরাধ শূন্যের কোটায় নামাতে চায় পুলিশ
- ব্রেকিং নিউজ,,, অপহরণকারীর থেকে শিশু বাচ্চা উদ্ধার!
- কালিহাতীতে এমপির নাম ভাঙ্গিয়ে চলছে বালুখেকোদের দৌরাত্ম্য ! হুমকির মূখে নদী,রেলসেতু ও জনবসতি
- শ্রীমঙ্গল লোকালয়ে”হেলে সাপ” উদ্ধার



