যশোরের অভয়নগরে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। এঘটনায় স্বামী পলাতক রয়েছে। ঘটনাটি ঘটেছে

সোমবার (৬মার্চ) ভোর রাতে উপজেলার নওয়াপাড়া পৌরসভার ৪ নং ওয়ার্ডের পৌর কবরস্থানের সামনে।নিহতের নাম শুকুরণ বেগম(২৮)। তিনি বসুন্দিয়া এলাকার গাইদগাছী গ্রামের মো. রফিকের মেয়ে।

স্থানীয়রা জানান, ইজিবাইক চালক বিল্লাল হোসেন এবং তার স্ত্রী শুকুরণ বেগমের সাথে সাংসারিক বিষয় নিয়ে ঝগড়া ঝামেলা প্রায় লেগেই থাকতো।

নিহত শুকুরণ বেগম এর ভাই রায়হান হোসেন জানান, আমার বোনকে পরিকল্পিত ভাবে দুলাভাই গলায় ফাঁস দিয়ে হত্যা নিশ্চিত করে পালিয়ে যায়। আমার বোনের ২ সন্তান ফাহাদ (৫), সাদিক (৩) অসহায় হয়ে পড়েছে। আমরা বাদী হয়ে বিল্লাল হোসেনের বিরুদ্ধে মামলা দায়ের করবো।

এবিষয়ে অভয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম শামীম হাসান বলেন, সকাল ১০ টায় এক গৃহবধূর লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এটা হত্যা না আত্মহত্যা বলা যাচ্ছেনা। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে রহস্য উদঘাটন হবে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version