বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন শুটিং সেটে গুরুতর আহত হয়েছেন। হায়দরাবাদে অ্যাকশন দৃশ্য শুট করতে গিয়ে পাঁজরে চোট পান তিনি। বুকে ব্যান্ডেজ করা হয়েছে তার।

হায়দরাবাদে ‘প্রোজেক্ট কে’ ছবির শুটিং করতে গিয়ে এমন ঘটনা ঘটেছে বলে অভিনেতা তার ব্লগে জানিয়েছেন।

অভিনেতার বুকের পাঁজরের তরুণাস্থি ছিঁড়ে গেছে। এরই সঙ্গে ছিঁড়েছে ডান পাঁজরের পেশি। পরে তড়িঘড়ি করে অভিনেতাকে হায়দরাবাদের এআইজি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ডাক্তাররা তার সিটি স্ক্যান করেন। বুকে বাঁধা রয়েছে ব্যান্ডেজ।  ফলে ছবির শুটিং বন্ধ করে মুম্বাইতে ফিরতে হলো তাকে।

অসুস্থতার খবর জানিয়ে অভিনেতা তার ব্লগে লিখেছেন, ‘বুকে ব্যান্ডেজ করা হয়েছে। ডাক্তার বলেছেন বিশ্রাম করতে। হাঁটতে গেলে বুকে প্রচন্ড ব্যথা হচ্ছে। ‘

চোটের কারণে আগামী কয়েক সপ্তাহ আপাতত বাড়িতেই থাকবেন অমিতাভ। তিনি লিখেছেন, ‘ব্যথার জন্য ওষুধ খাচ্ছি। বাড়িতেই শুয়ে রয়েছি। কিন্তু প্রয়োজন মতো হাঁটাচলা করতে পারছি। ‘

উল্লেখ্য, এর আগেও শুটিং ফ্লোরে চোট পেয়েছিলেন অমিতাভ।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version