সোমবার, সেপ্টেম্বর ২১

তাসলিমুল হাসান সিয়াম, গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে সংবদ্ধ ফেসবুক ও ইমো প্রতারক চক্রের এক নারীসহ ৫ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে গাইবান্ধা পুলিশ সুপার কার্যালয় চত্বরে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. কামাল হোসেন এসব তথ্য জানান।তিনি বলেন, জেলার গোবিন্দগঞ্জ উপজেলার ফেসবুক প্রতারক রুবেল শেখ ও মো. জুয়েল আকন্দ কিছুদিন পূর্বে পার্শ্ববর্তী সাঘাটা উপজেলার কচুয়া গ্রামের মোহাম্মদ আপেল মাহমুদ এর সাথে ফেসবুকে বন্ধুত্ব করেন। গত ৩ মার্চ রাতে ওই বন্ধুত্বের সুবাদে গোবিন্দগঞ্জে ডাকে আপেলকে। পরে স্থানীয় একটি আবাসিক হোটেলে নিয়ে গিয়ে তাকে জোরপূর্বক নগ্ন করে এক লাখ টাকা অর্থ দাবি করে। অর্থের বিষয়টি পরিবারকে জানালে থানা পুলিশের আশ্রয় নেয় তার পরিবার। পরে ওই হোটেল থেকে আপেলকে উদ্ধার করে তাদের দুইজনকে গ্রেফতার করে পুলিশ।

 

অপরদিকে ইমোতে প্রেমের ফাঁদে ফেলে অর্থ আদায়ের সময় গোবিন্দগঞ্জ উপজেলার শাখার ইউনিয়নের মোছা. মেহনাজ আক্তার সাথী ও তার স্বামী মো. আরিফুল ইসলাম আরিফ এবং সহযোগী ফাহিমকে গ্রেফতার করা হয়েছে।

 

 

পুলিশ সুপার বলেন, ইমো প্রতারক মেহনাজ আক্তার সাথী জেলার ফুলছড়ি উপজেলার মো. জহুরুল ইসলাম এর সাথে ইমোতে কয়েকদিন আগে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। ৩ মার্চ সন্ধ্যায় জহুরুল কে তার সাথে দেখা করতে গোবিন্দগঞ্জে ডাকে সাথী। সাথীর কথামতো জহুরুল গোবিন্দগঞ্জে গেলে কৌশলে গোবিন্দগঞ্জের ভাড়া বাসায় নিয়ে গিয়ে সাথীর স্বামী আরিফ ও তার সহযোগী ফাহিমসহ দুইজনে মিলে তাকে মারপিট করে এবং দুই লাখ টাকা দাবি করে।

 

টাকার জন্য জহুরুল তার পরিবারের সাথে যোগাযোগ করলে তার পরিবার আশ্রয় নেয় পুলিশের। পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় সাথীর ভাড়া বাসা থেকে জহুরুলকে উদ্ধার ও প্রতারক স্বামী স্ত্রীসহ তাদের সহযোগীকে গ্রেফতার করে।

 

সংবদ্ধ চক্রটি বিভিন্ন সময় ডিজিটাল প্রযুক্তি ফেসবুক ও ইমো ব্যবহার করে প্রতারণার মাধ্যমে অর্থ উপার্জন করে আসছিল বলে সংবাদ সম্মেলনে জানান পুলিশ সুপার।

Share.

বি এ অনার্স ( বাংলা বিভাগ ) । সাংবাদিকতায় যোগদান: ৪ ই মার্চ ২০১৯।আগ্রহের বিষয় ভ্রমণ , সাহিত্য ,পরিবেশ ও কৃষি।

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version