নীলফামারীর ডিমলায় এক কেজি গাঁজাসহ এমদাদুল হক (২৮) নামে এক মাদকব্যবসায়ীকে আটক করেছে ডিমলা থানা পুলিশের একটি টিম।

শনিবার (৪ মার্চ) সন্ধা সাত ঘটিকায় উপজেলার কালিগঞ্জ গ্রামে সিরিজতোলা চৌরাস্তা মোড়ে তাকে আটক করা হয়।

ডিমলা থানার অফিসার ইনচার্জ মো: লাইছুর রহমান দ্যা মেইল বিডি কে জানান, এক মাদকব্যবসায়ী গাঁজাসহ উপজেলার কালিগঞ্জ গ্রামে সিরিজতোলা চৌরাস্তা মোড়ের সামনে অবস্থান করছেন, এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় এক কেজি গাঁজাসহ এমদাদুল হককে আটক করা হয়।

তিনি আরো বলেন দীর্ঘদিন ধরে তিনি জেলার বিভিন্ন এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে উপজেলার বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলেন। গ্রেফতার আসামীকে রবিবার(৫ মার্চ) সকালে নীলফামারী বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version