যশোর জেলার অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার ৩নং ওয়ার্ডের ধোপাদী উলু বটতলা সংলগ্ন বিলের আজিজুর রহমান সরদারের মাছের ঘের থেকে এক অজ্ঞাত ৩০/৩২ বৎসর বয়সের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে অভয়নগর থানা পুলিশ।

আজ শুক্রবার (৩ মার্চ) আনুমানিক সকাল ১১ টার সময় ঘের মালিক ধোপাদী গ্রামের মৃত ইউনুস সরদারের ছেলে আজিজুর রহমান সরদার(৪৫) তার মাছের ঘেরে খাবার দিতে গিয়ে লাশটি দেখতে পান। লাশটি দেখে চিৎকার দিলে স্থানীয় মানুষ থানা পুলিশকে খবর দেন। অভয়নগর থানা পুলিশ সংবাদ পেয়ে মাছের ঘের থেকে লাশটি উদ্ধার করে।

এবিষয়ে সাবেক পৌর কাউন্সির ও যশোর জেলা পরিষদের বর্তমান নির্বাচিত সদস্য রউফ মোল্লা জানান, আমি সংবাদ পেয়ে দেখতে এসেছি। যে ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে ঐ ব্যক্তি আমাদের এলাকার কেউনা, আমাদের এলাকার কেউ তাকে চিনে না, ঐ ব্যক্তির বাড়ি অন্য কোন এলাকায়। তার পকেটে মণিরামপুর এলাকার টুরিস্ট স্পট ঝাপা বিলের ১০/১২টি টিকিট পাওয়া গেছে।

অভয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শামীম হাসান বলেন, সিনিয়র অফিসার ছাড়া আমরা বক্তব্য দিতে পারিনা, আমাদের মিডিয়া সেল এ বিষয়ে বক্তব্য দিয়ে থাকে, আপনারা সাংবাদিকেরা তদন্ত করে কিছু পেলে আমাকে জানাবেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version