মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট জেলা  প্রতিনিধিঃ
বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে ও স্থানীয় এনজিও বন্ধনের বাস্তবায়নে জয়পুরহাটের পাঁচবিবিতে অসহায় ছিন্নমূল পরিবাের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে।
 এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১০ টায় বন্ধন এর মাতাইশ মঞ্জিল প্রধান কার্যালয় চত্ত্বরে ছাগল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বন্ধন এর সভাপতি মনোয়ার হোসেন চৌধুরীর।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছাগল বিতরণ করেন, জয়পুরহাট -১ আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব এডভোকেট সামছুল আলম দুদু। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ নিয়ায কাযমীর  রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবু বকর ছিদ্দিক মণ্ডল, বন্ধন-১৫ এর পরিচালক (প্রশাসন) মোঃ শফিকুল ইসলাম চৌধুরী বিপ্লব, ব্যবস্থাপক সোহরাব হোসেন চৌধুরী, মনিটরিং অফিসার এটিএম রায়হানুল আলম, সুপারভাইজার মাগফেরাতুল আযম চৌধুরী  সহ অন্যান্য কর্মকর্তা কর্মচারী বৃন্দ।
উপজেলার বিভিন্ন গ্রামের   গরীব অসহায় ছিন্নমুল ১১ টি পরিবাের মাঝে ২টি করে ছাগল প্রদান করা হয়।
Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version