বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) এর রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পেয়েছেন সংস্থাপন শাখার এডিশনাল রেজিস্ট্রার জনাব মো অলিউল্লাহ । তিনি গত ০১ মার্চ বিকালে এ দায়িত্ব গ্রহণ করেছেন।

গত রোববার (২৬ ফেব্রুয়ারি) রেজিস্ট্রার মো. ছাইফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জনাব মো. অলিউল্লাহকে রেজিস্ট্রার এর দায়িত্ব প্রদান করা হয়। তিনি বিদায়ী রেজিস্ট্রার মো. ছাইফুল ইসলাম এর স্থলাভিষিক্ত হলেন ।

মো অলিউল্লাহ কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার শম্ভুপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মরহুম আলাউদ্দিন ও মাতা মরহুম শাহেরা খাতুন।

মো অলিউল্লাহ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ থেকে ১৯৮৬ সালে স্নাতক, কৃষিতত্ত্ব বিভাগ থেকে ১৯৯০ সালে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তিনি বাকৃবি অফিসার পরিষদ এর সভাপতি,  প্রশাসনিক কমিটির সভাপতিসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক  সংগঠনের সাথে জড়িত ছিলেন ।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version