সুনামগঞ্জ প্রতিনিধি::
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে  চারদিকে উন্নয়ন হচ্ছে। সেই উন্নয়নের ছোঁয়া পুলিশেও লেগেছে।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সকালে সুনামগঞ্জের শাল্লার থানার নবনির্মিত ভবন উদ্বোধন শেষে তিনি এ সব কথা বলেন।

আবদুল্লাহ আল-মামুন বলেন, জঙ্গিবাদ-সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী যে জিরো টলারেন্স সে নীতিতে পুলিশ কাজ করছে। বাংলাদেশকে একটি বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি করতে সক্ষম হয়েছে।

এসময় সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মদ, সুনামগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ, সুনামগঞ্জের জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version