ভেজাল ও পঁচা মরিচ বাজারজাত করণের দায়ে
ব্যবসায়ী সাখাওয়াতকে ৫০হাজার টাকা জরিমানাফেনী জেলাঃ
ফেনী শহরের তাকিয়া রোডে একটি কারখানায় ভেজাল ও পঁচা মরিচ বাজারজাত করণের দায়ে এক ব্যবসায়ীকে ৫০হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত। গতকাল শনিবার ভ্রাম্যমান আদালতের অভিযান পরচালনা করে র্যাব-৭ ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সুবল চাকমা।
নির্বাহী জানান, ফেনী শহরের তাকিয়া রোডে একটি কারখানায় বিক্রির উদ্দেশ্যে ভেজাল ও পঁচা মরিচ প্রস্তুত করছে। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৭,ফেনী’র একটি দলের সহায়তায় কারখানাটিতে অভিযান পরিচালনা করে জৈনিক ব্যবসায়ীকে হাতে নাতে ধরে ফেলে। এসময় ভোক্তা অধিকার ও সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারা লংঘনের দায়ে তাকে ৫০হাজার টাকা জরিমানা এবং প্রায় একশত কেজি পঁচা মরিচ জব্দ করে ধ্বংস করা হয়। অপর একটি প্রতিষ্ঠানে নষ্ট মরিচের সাথে চালের কুড়া মিশানোর খবর পেয়ে অভিযানে গেলে প্রতিষ্ঠানটির মালিক মাহমুদুল হাসান রিপাত পালিয়ে যায়। এসময় দোকানের ম্যানাজার হারুন প্রকাশ বাদশাকে আটক করে এবং তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করার নির্দেশনা প্রদান করা হয়। স্বাস্থ্যসম্মত ও মানসম্পন্ন মশলা বাজারজাতকরণে বিভিন্ন মশলা কারখানাগুলোতে প্রয়োজনীয় নির্দেশনা ও মৌখিক সতর্কতা প্রদান করা হয়। মোবাইল কোর্ট পরিচালনার সময় ফেনী র্যাব-৭ এর অধিনায়ক, অন্যান্য কর্মকর্তাসহ সঙ্গীয় ফোর্স ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের স্বাস্থ্য পরিদর্শক উপস্থিত ছিলো। জনস্বাস্থ্য নিশ্চিতকরণে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
ব্রেকিং নিউজ
- বন্যার স্বাস্থ্যঝুঁকি এড়াতে নেত্রকোনায় স্বাস্থ্য বিভাগের প্রস্তুতি
- ১৭ বছর পর ফেরা ‘নতুন কুঁড়ি’তে নেত্রকোনার শিশুদের জয়জয়কার, সংবর্ধনা
- ‘জুলাই অভ্যুত্থান ইতিহাসে অবিস্মরণীয়’: নেত্রকোনার জেলা প্রশাসক
- জামালপুরে নদীভাঙনে নিঃস্ব ৩০ পরিবারের মাঝে বিজিবির ত্রাণ বিতরণ
- দক্ষতা উন্নয়নে কলমাকান্দায় চালু হচ্ছে প্রশিক্ষণ কেন্দ্র: অনুষ্ঠিত হলো মতবিনিময় সভা
- পুলিশ ফাঁড়িতে হামলা চালিয়ে জাল ছিনতাই, অভিযুক্তের অস্বীকার
- মানি লন্ডারিং মামলায় গাইবান্ধার আলোচিত হরিদাস চন্দ্রকে গ্রেফতার
- অনিয়ম ও ঘুষের অভিযোগে জিম্মি খালিয়াজুরী খাদ্য গুদাম



