লালপুর (নাটোর) প্রতিনিধি:
নাটোরের লালপুরে শাশুড়ির উপর অভিমান করে গলায় ফাঁস দিয়ে রুবি খাতুন (২০) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে।
শনিবার (৪ ফেব্রুয়ারি) উপজেলার দক্ষিণ লালপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত রুবি একই গ্রামের মানিকের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাতে রুবি খাতুন বাবার বাড়ি যেতে চাইলে তার শাশুড়ি শমেজান (৫০) বাধা দেন। শাশুড়ির ওপর অভিমান করে নিজ ঘরের তীরের সাথে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। বিষয়টি পরিবারের লোকজন বুঝতে পেরে তাৎক্ষণিক উদ্ধার করে চিকিৎসার জন্য লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে ভর্তি করে চিকিৎসা দেন। পরে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে ওই নারী মারা যান।
এবিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. মোনোয়ারুজ্জামান বলেন, লাশ ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
ব্রেকিং নিউজ
- থিয়েটারের মঞ্চ থেকে রাজপথে, ভারতের তরুণ আন্দোলনের নতুন মুখ নেহা বোরা
- কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে
- ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবস পালন
- নজরুল বিশ্ববিদ্যালয়ে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপিত
- পূর্বধলায় পুলিশের সফল অভিযান: নগদ টাকা ও তাসসহ ৭ জুয়াড়ি আটক
- প্রাক্তন স্বামীর ভয়ংকর ফাঁদ: পূর্বধলায় দলবদ্ধ ধর্ষণ মামলায় ধরা পড়ল মাসুদ
- বসতঘরে মাদকের কারবার! নেত্রকোনায় ইয়াবা-হেরোইনসহ আটক ১
- দুর্গাপুরে মাদক উদ্ধার: ব্যাগের ভেতর মিলল ১৪০ বোতল ভারতীয় ফেয়ারডিল




