পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার জাবরহাট ইউনিয়ন পরিষদের এক নারী সদস্য হামলা ও মারপিটের শিকার হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে উপজেলার করনাই এলাকায় এ ঘটনা ঘটে। ওই নারী সদস্যকে মারপিট, শ্লীলতা হানি, শ^াসরোধ করে হত্যার চেষ্টার অভিযোগে সন্ধায় ১০ জনের নামে সন্ধায় এজাহার দায়ের করা হয়েছে।

জাবরহাট ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউর রহমান জানান, ওই ইউনিয়নের ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের নারী সদস্য রেহেনা বেগমকে বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে হাটপাড়া কমিউনিটি ক্লিনিকের সামনে হাটপাড়া গ্রামের তৈয়ব আলীর ছেলে শুকুরউদ্দীন কালুর নেতৃত্বে কয়েক জন পুর্ব আক্রোশে পথরোধ করে তার উপর হামলা চালায়। তাকে মারপিট করে পরিধেয় কাপড় ছিড়ে ফেলে এবং মাটিতে ফেলে হত্যার উদ্দেশ্যে শ্বাস রোধ চেষ্টা করে হামলাকারীরা। এক পর্যায়ে তার ভ্যানিটি ব্যাগে থাকা টাকা ও পরনের স্বর্নের গহনাও হাতিয়ে নেয় তারা। খবর পেয়ে গ্রাম পুলিশ হামলাকারীদের কবল থেকে ওই নারী সদস্যকে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় শুকুর উদ্দীন কালু সহ ৩ নাম উল্লেখ করে এবং অজ্ঞাত নামা আরো ৫ থেকে ৭ জনের নামে থানায় এজাহার দায়ের করেছেন নারী সদস্য রেহেনা বেগম। এদিকে থানায় এজাহার দায়ের করার খবর জানতে পেরে গা ঢাকা দিয়েছেন হামলাকারীরা।

এ বিষয়ে পীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, লিখিত এজাহার পাওয়া গেছে। হামলাকারীদের আটক করতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তারা পলাতক থাকায় আটক করা সম্ভব হয়নি।

Share.

Abdul Hannan, i am a Video Content Creator, writing and media journalist. And professional digital marketer.The Mailbd Correspondent and News Editor.

Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version