দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

শুভ তংচংগ্যা, বান্দরবান জেলা প্রতিনিধি: বান্দবানে হলো একটি পর্যটন নগরী তাই বান্দরবানে পর্যটকদের স্বাগতম জানাতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপির সহধর্মিণী মেহ্লাপ্রু এর নেতৃত্বে পরিষ্কার পরিচ্চন্নতার অভিযান শুরু হয়েছে।

এসময় পার্বত্যমন্ত্রীর সহধর্মিণী মেহ্লাপ্রু বলেন,শহরকে পরিস্কার পরিচ্ছন্ন রাখা আমাদের প্রত্যেক নাগরিকের একটি নৈতিক দ্বায়িত্ব। বান্দরবানকে একটি পর্যটন বান্ধব ও হেলডি সোসাইটি হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে পরিস্কার পরিচ্ছন্ন কাজ করা হচ্ছে। সড়ক যোগাযোগের উন্নয়নের ফলে পার্বত্য জেলা বান্দরবানে প্রতিদিনই হাজার হাজার পর্যটকের মূখরিত হয়। তাদের জন্য একটি সুন্দর ও পরিচ্ছন্ন পরিবেশ সৃষ্টিতে আমারা বিভিন্ন সময় পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছি। বিশেষ করে পর্যটন নগরী বান্দরবানে পর্যটকদের স্বাগতম জানাতে আমরা জেলার বিভিন্ন পর্যটন এলাকায় এবং সড়কের বিভিন্ন সাথে জমে থাকা ময়লা,প্লাস্টিক,আবর্জনা পরিষ্কার পরিচ্ছনতা শুরু করেছি। সম্প্রীতির বান্দরবানে সকল পর্যটকদের স্বাগতম জানাতে আগামীতেও আমরা বিভিন্ন কার্যক্রম পরিচালনা করবো। এসময় বান্দরবান জেলা ছাত্রলীগ,যুব মহিলা আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বান্দরবান মেঘলা থেকে এই পরিষ্কার পরিচ্ছনতা অভিযান শুরু হয়ে কেরানিহাট বান্দরবান সড়কের বিভিন্ন স্থান, মেঘলা পর্যটন এলাকা,জেলা পরিষদ সড়ক,গোল্ডেন বৌদ্ধ টেম্পল এলাকা,নীলাচল সড়ক হয়ে বাসস্টেশন পর্যন্ত এই পরিষ্কার পরিচ্চন্নতা অভিযান পরিচালনা করা হয়।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2026 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version