দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

এম এইচ রনি,নীলফামারী জেলা প্রতিনিধি: নীলফামারীতে অবৈধভাবে ইট ভাটায় কৃষি জমির মাটির ব্যবহার করার পরিবেশ অধিদপ্তর ভ্রাম্যমাণে জরিমান করেছে।

সোমবার (২৩ জানুয়ারি) নীলফামারী জেলা পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের পশ্চিম আইসঢাল এলাকায় অবস্থিত মেসার্স এ এন বি ব্রিকস নামক অবৈধ ইটভাটার বিরুদ্ধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) অনুসারে ভ্রাম্যমান অভিযান পরিচালনা করা হয়। এ সময় ০১ (এক) টি ইটভাটার মালিক কে অনুমোদন বিহীনভাবে কৃষি জমি হতে মাটি সংগ্রহ করে ইটভাটা পরিচালনার দায়ে মোট ৫০,০০০/-(পঞ্চাশ হাজার) টাকা জরিমানা ধার্য্যপূর্বক আদায় করা হয় এবং অনুমোদন ব্যতিত ইটভাটায় মাটি সংগ্রহপূর্বক ইটভাটা পরিচালনা না করার জন্য সতর্ক করা হয়। নীলফামারী জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিয়াজ উদ্দিন আহমেদ অভিযানে নেতৃত্ব প্রদান করেন এবং পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কমল কুমার বর্মন প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। পুলিশ বিভাগ, সৈয়দপুর থানা, নীলফামারী এর একদল সদস্য অভিযান পরিচালনায় সহযোগিতা করেন।

নীলফামারী জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক কমল কুমার বর্মণ বলেন, নীলফামারী জেলা পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2026 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version