দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটে ৭৭ বোতল ফেন্সিডিল ও প্রাইভেটকারসহ দুইজন পুলিশ সদস্যকে গ্রেফতার করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

শুক্রবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন লালমনিরহাট মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদফতরের পরিদর্শক হেলাল উদ্দিন।

এর আগে একই দিনে ভোরে লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট বড়বাড়ি বাইপাস সড়কের টিকটিকি বাজারের হবির মোড় থেকে গ্রেফতার করা হয়েছে।

আটককৃতরা হলেন, রংপুর শহরের মাষ্টারপাড়া এলাকার মৃত শাহ আলমের ছেলে মেহেদী হাসান(৩৪) ও পঞ্চগড় সদর উপজেলার খোলাপাড়া এলাকার গোলাম হাফিজের ছেলে হারুনুর রশিদ (২৬)।

এদের মধ্যে মেহেদী হাসান ( বিপি- ৯৭১৬১৮৪১২১) রাজারবাগ পুলিশ লাইন্সে ও হারুনুর রশিদ (বিপি-৯৫১৬১৯০৯৮১) রংপুর জেলা পুলিশে কর্মরত রয়েছেন বলে নির্ভরযোগ্য একটি সুত্র নিশ্চিত করেছে।

লালমনিরহাট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক হেলাল উদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট বড়বাড়ি বাইপাস সড়কে অভিযান চালায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের একটি দল। এ সময় সন্দেহজনক ভাবে টিকটিকি বাজার হবি মোড়ে বড়বাড়ি গামি একটি প্রাইভেটকার আটক করা হয়। পরে গাড়িটিতে তল্লাশী করে ৭৭ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। পরে গাড়িতে থাকা একজন পালিয়ে গেলেও মেহিদী হাসান ও হারুনুর রশিদ নামে দুইজনকে আটক করে ।

এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে সদর থানায় মামলা দায়ের করে তাদেরকে সোপর্দ করা হয়। আটককৃতরা পুলিশ সদস্য কি না তা আমি জানি না। তবে তদন্ত কর্মকর্তা তদন্তে নিশ্চিত হতে পারবেন।

লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) এরশাদুল আলম বলেন, দুইজনকে ৭৭ বোতল ফেন্সিডিলসহ আটক করে মামলা দিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। এজাহারে পুলিশ সদস্য পরিচয় দেওয়া না থাকলেও পরবর্তীতে শুনেছি তারা পুলিশ সদস্য। তদন্ত করলে পরিস্কার জানা যাবে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2026 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version