সোহাগ ইসলাম, নীলফামারী: মিথ্যে মামলা করায় অভিযোগকারীর(বাদীর) তিন বছর কারাদন্ড তিন হাজার টাকা অনাদায়ে আরো এক মাসের কারাদন্ড দিয়েছে আদালত। সোমবার বিকেলে বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদী হাসান এই দন্ড প্রদান করেন।

দন্ডিত আরিফ হোসেনের বাড়ি নীলফামারী জেলার ডিমলা উপজেলার পশ্চিম ছাতনাই ইউনিয়নের ঠাকুরগঞ্জ মাস্টারপাড়া এলাকায়। সেখানকার মৃত. আজিজুল ইসলামের ছেলে তিনি।
ডিমলা থানার পরিদর্শক(তদন্ত) বিশ্বদেব রায় জানান, ২০২০সালে মারধোর ও আটকে রাখার অভিযোগ এনে থানায় মামলা করেন আরিফ। মামলাটি তদন্তকালে অভিযোগ সঠিক নয় এবং মিথ্যে বলে প্রতিয়মান হয়।

এ বিষয়ে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করা হলে স্বাক্ষ্য প্রমাণ শেষে আদালতের বিজ্ঞ বিচারক মিথ্যে মামলা করায় অভিযোগকারীর(বাদীর) তিন বছর কারাদন্ড তিন হাজার টাকা অনাদায়ে আরো এক মাসের কারাদন্ড প্রদান করেন।

আদালত পুলিশ পরিদর্শক জিন্নাত আলী বলেন, দন্ডিত ওই ব্যক্তিকে নীলফামারী জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version