আহমেদুজ্জামান আলম, কমলগঞ্জ (মৌলভীবাজার): মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী ভানুবিল গ্রামে বাংলাদেশ মণিপুরী যুব কল্যাণ সমিতি ভানুবিল শাখার আয়োজনে বাংলাদেশের মণিপুরীদের সর্ববৃহৎ ক্রীড়া প্রতিযোগীতা শুক্রবার (১৩ জানুয়ারী) বিকাল সাড়ে ৩টায় শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

জাতীয় পতাকা ও সংগঠনের ১৩ টি শাখা কমিটির পতাকা উত্তোলনের মধ্যদিয়ে ১৫ তম আন্তঃ মণিপুরী যুব ক্রীড়া প্রতিযোগীতার প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উদ্বোধন করেন অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি সাবেক চীপ হুইপ উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি। খেলা পরিচালনা কমিটির সভাপতি রামচন্দ্র শর্ম্মা’র সভাপতিত্বে ও বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মসন সিনহার সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন, কমলগঞ্জ পৌরসভার মেয়র জুয়েল আহমদ, কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সঞ্জয় চক্রবর্তী, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি এম, মোসাদ্দেক আহমেদ মানিক, আদমপুর ইউপি চেয়ারম্যান আবদাল হোসেন, ইসলামপুর ইউপি চেয়ারম্যান সুলেমান মিয়া, আলীনগর ইউনিয়নের চেয়ারম্যান নিয়াজ মোর্শেদ রাজু, মণিপুরী সমাজ কল্যাণ সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনন্দ মোহন সিংহ,উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. ইমতিয়াজ আহমেদ বুলবুল,
মণিপুরী যুব কল্যাণ সমিতির সভাপতি প্রদীপ কুমার সিংহ প্রমুখ । এছাড়াও বক্তব্য রাখেন ভানুবীল গ্রামের  সন্তান যশোর ডেপুটি কমিশনার কাস্টমস রবীন্দ্র সিংহ, শ্যাম সিংহ, আব্দুল কাদির প্রমুখ।

মণিপুরী জনগোষ্ঠীর একটি সর্ববৃহৎ ক্রীড়া প্রতিযোগিতা আসর। বাংলাদেশে বসবাসরত বিভিন্ন অঞ্চলের খেলোয়াড়রা মণিপুরী যুব কল্যাণ সমিতির ১৩ টি শাখা সংগঠনে মাধ্যমে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। প্রতি দুই বছর পর এই ক্রীড়া প্রতিযোগীতা যুব কল্যাণ সমিতির কেন্দ্রীয় কমিটির অনুমোদন ক্রমে বিভিন্ন গ্রামে অনুষ্ঠিত হয়ে থাকে। প্রথম বারের মতো ভানুবিল গ্রামে বৃহৎ এই ক্রীড়া প্রতিযোগীতা আয়োজন করা হয়েছে । বিভিন্ন এলাকা থেকে কয়েক হাজার লোক সমাগমে উৎসব মুখর হয়ে উঠে এই ক্রীড়া আসর।

৯ দিনব্যাপি এই ক্রীড়া প্রতিযোগীতায় রয়েছে ফুটবল,ক্রিকেট, ভলিবল, ব্যাডমিন্টন, দাবা,তীরন্দাজ। উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন ধরণের মণিপুরী সাংস্কৃতিক পরিবেশনা, নৃত্য  ও গান ছাড়াও ঢাকা থেকে আমন্ত্রিত সংগীত শিল্পী আশিক সংগীত পরিবেশন করেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version