শুক্রবার, অক্টোবর ১৬

বিনোদন ডেস্ক:  ঢাকা ও চট্টগ্রামের পর এবার রাজশাহীতে চালু হলো স্টার সিনেপ্লেক্স। শুক্রবার (১৩ জানুয়ারি) জমকালো আয়োজনের মধ্য দিয়ে নগরীর বুলনপাড়া আই বাধ সংলগ্ন বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্কে সিনেপ্লেক্সটির উদ্বোধন করা হয়েছে।

 

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। তার মতে, হাইটেক পার্কে স্বাভাবিকভাবেই প্রযুক্তি সংক্রান্ত কাজকর্ম চলবে। তবে তার ফাঁকে বিনোদনও প্রয়োজন। সেটার দ্বার খুলে দিয়েছে স্টার সিনেপ্লেক্স।

তথ্যমন্ত্রী বলেন, ‘যখনই সিনেমা হল বাড়ে, আমার ভালো লাগে। তাই আমাকে পলক এখানে আসার ব্যাপারে যখন বলে, সঙ্গে সঙ্গে আমি রাজি হয়ে যাই। তবে পলকের কাছে আমার আরেকটি দাবি, এখানে যেন অন্তত আরও একটি হল করে দেওয়া হয়। তাহলে পূর্ণতা পাবে।’

দেশের সিনেমা শিল্প ঘুরে দাঁড়াচ্ছে বলে মনে করেন তথ্যমন্ত্রী। এই যাত্রায় অসামান্য ভূমিকা রাখছে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ। তাদের হাত ধরে দেশে অন্তত ১০০ সিনেপ্লেক্স হবে বলে প্রত্যাশা মন্ত্রীর।সিনেমার গুরুত্ব জাহির করে তথ্যমন্ত্রীর বক্তব্য, ‘সিনেমা শুধু বিনোদন দেয় না, এটি মানুষের তৃতীয় চোখ খুলে দেয়। সমাজের আড়ালে থাকা বিষয়গুলো উন্মোচন করে, দায়িত্বশীলদের আরও দায়িত্ববান করে তোলে। সিনেমা সমসাময়িক কালকে সংরক্ষণ করে।’

স্টার সিনেপ্লেক্সের রাজশাহী শাখার এই উদ্বোধনে আরও উপস্থিত ছিলেন তথ্য প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সিনেপ্লেক্সের কর্ণধার মাহবুব রহমান রুহেল, অভিনেত্রী আজমেরী হক বাঁধনসহ অনেকে।

Share.

বি এ অনার্স ( বাংলা বিভাগ ) । সাংবাদিকতায় যোগদান: ৪ ই মার্চ ২০১৯।আগ্রহের বিষয় ভ্রমণ , সাহিত্য ,পরিবেশ ও কৃষি।

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version