তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের রাজনগর আজ (৯ জানুয়ারি ) মধ্যরাতে রাজনগর থানাধীন পৈতুরা এলাকা থেকে ২৭০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ কুলসুম বেগম (৪০) নামে একজন নারীকে আটক করেছে রাজনগর থানা পুলিশ।

রাজনগর থানার অফিসার ইনচার্জ জানান, আজ দিবাগত রাত অনুমান ২টায় আমরা গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারি, পাঁচগাঁও ইউনিয়নের পৈতুরা গ্রামের তঞ্জব আলির বাড়িতে বিপুল পরিমাণে ইয়াবা মজুদ রয়েছে। পরে এসআই সুলেমান আহমেদ সঙ্গীয় ফোর্সসহ পৈতুরা গ্রামের তঞ্জব আলির বাড়িতে বিশেষ অভিযান পরিচালনা করে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে তঞ্জব আলি পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে পুলিশ কুলসুম বেগম নামে এক নারীকে আটক করে।

পরে আটককৃত কুলসুমের দেখানো মতে তার বসতঘরে তল্লাশি করে ২৭০ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৮০ হাজার টাকা।

আটককৃত কুলসুম বেগম এবং পলাতক তঞ্জব আলিকে আসামি করে রাজনগর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী একটি মামলা দায়ের করা হয়েছে। আটককৃত কুলসুম বেগমকে সকালে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। পলাতক আসামি তঞ্জব আলিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version