স্টাফ রিপোর্টার : নেত্রকোনায় অসহায় ও দুঃস্থ শীতার্থদের মঝে শীতবস্ত্র বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক। শনিবার (৭ জানুযারি) বিকেল ৩টার দিকে নেত্রকোনা পৌর শহরে পারলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কম্বল বিতরন করে বিজিবি।

এর আগে বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদ (এসপিপি, বিজিবিএম, এনএসডব্লি উসি, এএফডব্লিউসি, পিএসসি) তিনি নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) পরিদর্শন করেন। পরিদর্শন শেষে বিকেলের দিকে তিনি প্রাথমিক বিদ্যালয় মাঠে শীতে তীব্র কষ্টে থাকা পাঁচশো সুবিধা বঞ্চিত, দুঃস্থ ও হতদরিদ্র জনসাধারণের মাঝে শীতবস্ত্র (কম্বল) তুলে দেন।

এ সময় বিজিবির অপারেশন ও প্রশিক্ষণ শাখা, ঢাকার অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এএমএম খাইরুল কবীর (বিজিবিএম, বিজিবিএমএস, পিএসসি), ময়মনসিংহ সেক্টর সদর দপ্তরের সেক্টর কমান্ডার উপ-মহাপরিচালক লে. কর্ণেল মো. মাহমুদুর রহমান (পিএসসি), ৩১ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল এএসএম জাকারিয়া, বর্ডার সিকিউরিটি ব্যুরো (বিএসবি) সহ আরও অন্যান্য স্টাফ অফিসার এবং স্থানীয় গণ্যামান্য ব্যক্তিবর্গসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version