মোঃ আরিফুল ইসলাম, নওগাঁ জেলা প্রতিনিধিঃ খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, বঙ্গবন্ধুর নীতি ও আর্দশ নিয়ে ছাত্রলীগ প্রতিষ্ঠিত হয়েছে এবং প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। ছাত্রলীগ দীর্ঘ রাজনৈতিক পরিক্রমায় বায়ান্নের ভাষা আন্দোলন, চুয়ান্নের প্রাদেশিক নির্বাচনে যুক্তফ্রন্টের বিজয়, আটান্নের আইয়ুব বিরোধী আন্দোলন, বাষট্টির শিক্ষা আন্দোলন, ষেষট্টির ৬ দফার পক্ষে গণঅংশগ্রহণের মাধ্যমে বাঙালির মুক্তির সনদের দাবিকে প্রতিষ্ঠা করে।

ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার (০৪ জানুয়ারি) দুপুরের দিকে নওগাঁ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে জেলা ছাত্রলীগের সভাপতি সাব্বির রহমান রেজভীর সভাপতিত্বে আলোচনা সভায় ভার্চয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে খাদ্যমন্ত্রী এসব কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, ঊনসত্তরের গণঅভ্যুত্থানের মাধ্যমে বঙ্গবন্ধুকে কারাগার থেকে মুক্ত করে নিয়ে আসা, সত্তরের নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ জয়লাভ এবং একাত্তরে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে পরাধীন বাংলায় লাল
সবুজের পতাকার বিজয় ছিনিয়ে আনতে অগ্রণী ভূমিকা পালন করে ছাত্রলীগ। একটি স্মার্ট ছাত্রলীগ গড়ে তুলতে ছাত্রলীগের সকল নেতা-কর্মীদের এক সাথে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, ছাত্রলীগ বঙ্গবন্ধুর ছাত্রলীগ, শেখ হাসিনার ছাত্রলীগ। কোনভাবেই যেন বহিরাগতরা ছাত্রলীগে প্রবেশ করতে না পারে সেদিকে গভীরভাবে নজর দিতে হবে। স্বাধীনতা অর্জনের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠনে অংশ নেয় ছাত্রলীগ। এরপর ৭৫ সালে জাতির পিতা সপরিবারে নিহত হওয়ার পর ঝিমিয়ে পড়ে স্বাধীনতার চেতনা ও গণতান্ত্রিক পথধারা। ১৯৮১ সালের ১৭ মে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা (বর্তমান প্রধানমন্ত্রী) দেশে ফিরে স্বাধীনতার চেতনা পুনঃপ্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক ধারা পুনরুদ্ধারে আন্দোলনের সূচনা করে নব্বইয়ে স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনে শেখ হাসিনার নেতৃত্বে অনন্য ভূমিকা পালন করে ছাত্রলীগ।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, সাবেক সাংসদ শাহীন মনোয়ারা হক, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাভেদ জাহাঙ্গীর সোহেল, বিভাষ মজুমদার গোপাল, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিমান কুমার রায় প্রমুখ।

বক্তব্য শেষে দলীয় কার্যালয়ের সামনে থেকে এক র‌্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূণরায় দলীয় কার্যালায়ে গিয়ে শেষ হয়।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version