তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় ছিনতাই, ডাকাত ও মোটরসাইকেল চোর চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। রোববার (১ জানুয়ারি) রাতে উপজেলার জয়চণ্ডী ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর আজ সোমবার (২জানুয়ারি) সকালে তাদেরকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলো কুলাউড়া পৌরসভার জয়পাশা এলাকার মৃত ইন্তাজ আলীর ছেলে মো. মোস্তাফিজুর রহমান ফুল, একই এলাকার মো. মোশারফ হোসেনের ছেলে আশরাফ হোসেন রনি ও মৃত রমজান আলীর ছেলে ফখরুল ইসলাম।
তাদের মধ্যে ফুল ও রনি ছিনতাই-ডাকাত দলের এবং ফখরুল মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য।

কুলাউড়ায পুলিশ জানায়, রোববার রাতে জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়ার সার্বিক দিকনির্দেশনায় ও থানার ওসি মো. আব্দুছ ছালেকের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স জয়চণ্ডীর আছুরীঘাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করেন।

ওসি মো. আব্দুছ ছালেক বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে কুলাউড়াসহ বিভিন্ন থানায় চুরি, ছিনতাই ও ডাকাতিসহ গুরুতর বিভিন্ন অপরাধের একাধিক মামলা রয়েছে। তাদেরকে সোমবার সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
এ ছাড়া শীত মৌসুমে চুরি-ডাকাতি রুখতে স্বস্ব এলাকার জনপ্রতিনিধিসহ এলাকাবাসীর সহযোগিতা কামনা করেছেন ওসি আব্দুছ ছালেক। কারন শীত মৌসুমে চোর ডাকাতের উপক্রম বেড়ে যায়।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version