ডিমলা (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর ডিমলায় জাতীয় পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালী ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১ জানুয়ারী) সকালে উপজেলা শাখা জাতীয় পার্টি ও সকল অঙ্গসংগঠনের আয়োজনে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।

প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রথমে উপজেলা জাতীয় পার্টি’র অস্থায়ী কার্যালয়ের সামনে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে একটি বর্ণাঢ্য র্যালী বেরিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এসে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় ডিমলা উপজেলা শাখার জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব রফিজুল ইসলাম এঁর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও ডিমলা উপজেলা শাখার আহবায়ক লেঃ কর্নেল (অবঃ) তসলিম উদ্দিন পিএসসি।

আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন, উপজেলা জাতীয় যুব সংহতি সভাপতি ডাবলু মিয়া।

যুব সংহতি কমিটির সাংগঠনিক সম্পাদক মইনুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা জাপার সাবেক সদস্য সচিব আব্দুর রউফ, পুর্বছাতনাই ইউনিয়নের সভাপতি সামছুল আলম খোকন, পশ্চিম ছাতনাই ইউনিয়নের সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন, ঝুনাগাছ চাপানী ইউনিয়নের সভাপতি ডাঃ সাইদুল ইসলাম, ওয়ার্ড সভাপতি ডাঃ আলতাফ হোসেন৷

সভায় জাপা’র চেয়ারম্যান মরহুম আলহাজ্ব হুসাইন মুহাম্মদ এরশাদ এর রুহের মাগফেরাত কামনা করে আগামী দিনে জাতীয় পার্টি কি সু-সংঘটিত করার লক্ষ্যে সবাইকে ঐক্যমতের ভিত্তিতে কাজ করার উদত্ত আহবান জানান বক্তারা।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version