মোঃ আতাউর রহমান, নড়াইল প্রতিনিধি: নড়াইলের কালিয়া উপজেলায় নবগঙ্গা নদীতে নৌকা ডুবে নিখোঁজ দুইজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নিখোঁজ অন্য দুজনের মরদেহ উদ্ধারের চেষ্টা চলছে।

নড়াইলের কালিয়া উপজেলার নবগঙ্গা নদীতে শুক্রবার (৩০ ডিসেম্বর) রাত সাড়ে ৮ টার দিকে নৌকা ডুবির ঘটনা ঘটে। ওইদিন নিহত দুজনসহ নৌকায় থাকা ১১ জনকে উদ্ধার করা হয় এবং চারজন নিখোঁজ থাকেন। ঘটনার পরের দিন ডুবে যাওয়া নৌকাটি উদ্ধার করা হয়। তার একদিন পর আজ দুজনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

এঘটনায় এখনো দুইজন নিখোঁজ রয়েছেন। তারা হলেন- কালিয়া উপজেলার বাহিরডাঙ্গা গ্রামের এনামুল মণ্ডলের ছেলে রয়েল মণ্ডল, এনামুল মণ্ডলের বড় মেয়ে জামাতা ও কালিয়া গ্রামের মৃত খালেক শেখের ছেলে মাহমুদ শেখ।

এ বিষয়ে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ তাসমিম আলম বলেন, নিখোঁজ দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে ডুবরি দল। মরদেহ নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হচ্ছে। নৌ পুলিশ যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

রবিবার (১ জানুয়ারি) বেলা ১২টার দিকে ডুবে যাওয়া নৌকায় থাকা নিখোঁজ লাবুকে উদ্ধার করে খুলনার ফায়ার সার্ভিসের ডুবুরি দল। লাবু কালিয়া বাবুপুর গ্রামের টুকু চৌকিদারের ছেলে। তিনি হামিদপুর ইউনিয়নে গ্রাম পুলিশ হিসেবে কর্মরত ছিলেন। পরে দুপুর ১টার দিকে জোকর চর গ্রামের মতিয়ার শেখের ছেলে খানজে শেখের মরদেহ উদ্ধার করা হয়।

মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ তাসমিম আলম।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version