মোঃ মামুন হোসাইন: ময়মনসিংহের ত্রিশালের সাহিত্য সংগঠক ইউএস বাংলা আন্তর্জাতিক সাহিত্য সম্মেলনে এ্যাড. মহিউদ্দীন আহমেদ (শাহীন) সাহিত্য সম্মাননা পদক পেয়েছেন।

সোমবার সকালে কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ মিলনায়তনে সিলেট, আয়োজিত এক অনুষ্ঠানে ইউএস বাংলা আন্তর্জাতিক সাহিত্য সম্মাননা -২০২২ উপলক্ষে এ পুরস্কার দেয়া হয়।

ইউএস বাংলা প্রতিষ্ঠাতা সভাপতি শাহ্ মোঃ সফিনূর’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি, গবেষক দৈনিক দেশজগত পত্রিকার সম্পাদক মাহমুদুল হাসান নিজামী।

অনুষ্ঠান উদ্বোধন করেন ড. সৈয়দ রাগীব আলী, প্রধান আলোচক ভারত থেকে আগত বিশিষ্ট কবি ও শিক্ষাবিদ অধ্যক্ষ ড. কামাল উদ্দিন , বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কবি আতিক হেলাল, ড. মোঃ আবু তাহের, অধ্যক্ষ মনোজিৎ রায়, এড. মহিউদ্দিন আহমেদ শাহীন, কবি শামছুল হক শামীম, কবি আরিফুজ্জামান, কবি বশির আহমেদ, কবি শাহ্ জালাল কবি জোবায়ের, কবি সাজ্জাদুল ইসলাম প্রমূখ।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version