স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ

 

আজ রবিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যা আনুমানিক সাতটায় যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন।

নিহতরা হলেন যশোর শহরের পোস্ট অফিসপাড়ার আবদুস সাত্তারের ছেলে শিমুল হোসেন (৩০), কাজিপাড়ার আবদুল মান্নানের ছেলে খোকন (৩৫) ও উপশহর ৬ নম্বর সেক্টরের আরমান (৩৫)।

 

কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম বলেন- সন্ধ্যা ৭টার দিকে মোটারসাইকেলযোগে শিমুল ধর্মতলা থেকে চাঁচড়ার দিকে যাবার সময় এক পথচারিকে সাইড দিতে গিয়ে গাছে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলে তিনি মারা যান।

ঐ একই সময়ে যশোর-মাগুরা সড়কের মনোহরপুরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেটকার গাছে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলে খোকন ও আরমান মারা যান।

 

যশোর জেনারেল হাসপাতালের চিকিৎসক সাইফুর রহমান জানান, তিনজনকেই তারা মৃত অবস্থায় পেয়েছেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version