রবিবার, অক্টোবর ১৮

বগুড়ায় অবৈধভাবে মজুত আড়াই হাজার টন ধান জব্দের ঘটনায় মেঘনা গ্রুপের বিরুদ্ধে মামলা হয়েছে। শনিবার (২৫ ডিসেম্বর) রাতে সদর উপজেলার খাদ্য নিয়ন্ত্রক মনিরুল হক বাদী হয়ে বগুড়া সদর থানায় এ মামলা করেন। মামলায় মেঘনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোস্তাফা কামাল ও তানভীর ফুড লিমিটেডের সিনিয়র ডিজিএম প্রকৌশলী কেতাউর রহমানকে আসামি করা হয়েছে। বিষয়টি প্রতিদিনের বাংলাদেশকে নিশ্চিত করেছেন সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) বাবু কুমার সাহা।

এর আগে শুক্রবার (২৩ ডিসেম্বর) বগুড়া সদরের মানিচক এলাকায় মেঘনা গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান তানভীর ফুড লিমিটেডের রাইস মিলে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অভিযান চালান। এসময় তারা ১৩৭ ট্রাকে ৩৪ হাজার ২৫০ বস্তায় মোট দুই হাজার ৫৬৮ মেট্রিক টন ধানের অবৈধভাবে মজুতের সত্যতা পান। পরদিন শনিবার দুপুরে সদর উপজেলার সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাছিম রেজার নেতৃত্বে ধানগুলো জব্দ করা হয়। এর পরিপ্রেক্ষিতে শনিবার রাতে সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মনিরুল হক সদর থানায় মামলা করেন।মামলা সূত্রে ইন্সপেক্টর (তদন্ত) বাবু কুমার সাহা বলেন, ‘মেঘনা গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান তানভীর ফুড লিমিটেডের কোনো ধরনের লাইসেন্স ছিল না। এ কারণে সেখানে অবৈধভাবে মজুত দুই হাজার ৫৬৮ মেট্রিক টন ধান জব্দ এবং ওই গ্রুপের বিরুদ্ধে মামলা হয়েছে। এখন তাদের বিরুদ্ধে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version