দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

এম এইচ রনি, নীলফামারী জেলা প্রতিনিধি: নীলফামারীর সদর উপজেলায় অভিযান চালিয়ে জামায়াতে ইসলামীর জেলা নায়েবে আমীর ও ইউনিয়ন আমীরসহ ৭জনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার(২২ ডিসেম্বর) দিবাগত রাত ৩টায় উপজেলার পৃথক-পৃথক স্থানে অভিযান চালিয়ে আটক করে পুলিশ।

সংগঠনটির জেলার অন্য নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার কে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন, জামায়াতের জেলা নায়েবে আমীর ড. খায়রুল আনাম, সদর উপজেলা ইউনিট সদস্য আব্দুল হান্নান, কচুকাটা ইউনিয়ন আমীর ও ইউপি সদস্য আব্দুল হাইসহ একই ইউনিয়নের নুরুল হুদা, ইসমাইল হোসেন, আতিয়ার রহমান আকালু এবং লোকমান হোসেন।

নীলফামারী সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আব্দুর রউপ বলেন,বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে গ্রেপ্তার করার প্রতিবাদে নাশকতামূলক পরিকল্পনার অভিযোগে তাদের আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2026 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version