স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ যশোর শহরের খড়কি ধোপাপাড়ায় এরফান হোসেন (২৮) কে ছুরিকাঘাত করে হত্যা করেছে দূর্বৃত্তরা।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) বিকাল চারটায় এ হত্যাকান্ড সংঘটিত হয়েছে। নিহত এরফান খড়কি ধোপাপাড়ার রফিকুল ইসলামের ছেলে। তিনি পেশায় মুদি দোকানী ছিলেন।

প্রতাক্ষদর্শীরা জানান- বিকাল ৪টার দিকে এরফান যখন কবরস্থানের পাশে দাঁড়িয়ে ছিলেন তখন তিনজন দূর্বৃত্ত এসে এরফানের বুকে ছুরি মেরে তড়িঘড়ি করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসেন।

হাসপাতালের জরুরি বিভাগের কর্মরত ডাক্তার বিচিত্র মল্লিক বলেন- হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। বুকে ছুরিকাঘাতের ফলে প্রচুর রক্তক্ষরণ হয়। আর এই কারণে তার মৃত্যু হয়েছে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন- হত্যাকাণ্ডের খবর শুনে হাসপাতালে এসেছি। কি কারণে, কারা তাকে হত্যা করেছে এই মুহূর্ত কিছু বলা যাচ্ছে না। তবে ধারণা করা হচ্ছে নারী ঘঠিত কোনো কারণ থাকতে পারে। এঘটনায় পুলিশের একাধিক টিম বিশেষ অভিযানে নেমেছে ।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version