এ,এম স্বপন জাহান, মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ সুনামগঞ্জের মধ্যনগরে ৬ বোতল ভারতীয় মদ সহ শরীফ মিয়া (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে মধ্যনগর থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত ওই যুবক মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দঃ ইউনিয়নের বুড়িপত্তন গ্রামের মোঃ আলমাস মিয়ার ছেলে।

মঙ্গলবার (২০ ডিসেম্বর ) রাত ১০ টার দিকে উপজেলার বংশীকুন্ডা দঃ ইউনিয়নের হামিদুর চৌরাস্তা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতি মধ্যনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল হক’র নির্দেশে উপজেলার বংশীকুন্ডা দঃ ইউনিয়নের হামিদপুর চৌরাস্তা সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ৬ বোতল ভারতীয় মদ সহ শরীফ মিয়া কে গ্রেপ্তার করা হয়।

উদ্ধারকৃত মদের মধ্যে অফিসার চয়েজ,মেগডুলস,হুইস্কি সহ ৬ বোতল । গ্রেপ্তারকৃত যুবক শরীফ মিয়ার বিরুদ্ধে মধ্যনগর থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

মধ্যনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদুল হক এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।গ্রেপ্তারকৃত আসামী কে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version