মঙ্গলবার, অক্টোবর ১৩

আল নোমান শান্ত, দুর্গাপুর (নেত্রকোণা) প্রতিনিধি: নেত্রকোণার দুর্গাপুরে খ্রীষ্টান সম্পদ্রায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড় দিন উপলক্ষে মধ্য ও দক্ষিণ শিশু উন্নয়ন প্রকল্পের আওতায় স্পন্সর শিশুদের মাঝে বড়দিনের উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার দুপুরে নানা আয়োজনে শিশুদের মাঝে এ উপহার বিতরণ করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে শিশুদের মাঝে উপহার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজীব-উল-আহসান। বিশেষ অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান সাদেকুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন।

অন্যদের মধ্যে পাস্টার কম্প কুমার ম্রং, পাস্টার মিহির কুবি, প্রকল্প ব্যবস্থাপক এলিসন ঘাগ্রা, প্রকল্প সহায়ক কৃপাঞ্জলী চাম্ভুগং সহ স্থানীয়
গন্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version