সোমবার, অক্টোবর ১২

মশিউর রহমান, জামালপুর: বিভিন্ন আন্দোলন সংগ্রাম ও কারখানার কমান্ড এরিয়ার ১৯ জেলার কৃষকের বুকে চাঁপা দুঃচিন্তার নিঃস্বাসের অবসান ঘটিয়ে অবশেষে উৎপাদনে ফিরেছে জামালপুরের সরিষাবাড়ীস্থ তারাকান্দিতে অবস্থিত দেশের সর্ববৃহৎ ও দানাদার ইউরিয়া উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা সার কারখানা কোঃ লিঃ (জেএফসিএল)।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ টা ২০ মিনিটে ইউরিয়া উৎপাদন শুরু হয়। এর আগে গত ১১ ডিসেম্বর কারখানায় গ্যাস সংযোগ সচল করা হয়। সোমবার (১৯ ডিসেম্বর) চালু হয় অ্যামোনিয়া উৎপাদন।

কারখানা সূত্র জানায়, চলতি বছরের ২১ জুন তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়। এতে অ্যামোনিয়া ও ইউরিয়া সার উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে যায়।

আর এর ফলে কারখানা সংশ্লিষ্ট দৈনিক আয়ের ওপর নির্ভরশীল হাজার হাজার শ্রমিক কাজ হারিয়ে টানা ছয় মাস মানবেতর জীবনযাপন করেন। অপরদিকে কারখানার কমান্ড এরিয়ার যমুনা সার নির্ভর এলাকার কৃষক বিভিন্ন কারখানার ও আমদানী করা জমাট বাধা সার নিয়ে সংশয়ে পড়ে।

পাশাপাশি পুরোপুরি অকেজো হওয়ার শঙ্কা দেখাদেয় কারখানার মূল্যবান যন্ত্রাংশগুলো। গ্যাস সরবরাহ ও উৎপাদন চালুর দাবিতে শ্রমিক-কর্মচারীরা নানা কর্মসূচি পালন করেন।

পুনরায় উৎপাদন চালুর বিষয়টি নিশ্চিত করে কারখানার ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ শহীদুল্লাহ খান বলেন, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটা থেকে ইউরিয়া উৎপাদন শুরু হয়েছে। গ্যাসের চাপ কিছুটা উঠানামা করছে।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version