তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: চা বাগানের নিরাপদ পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি সহ বর্তমান অবস্থা ও করণীয় বিষয়ে জেলা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার সকালে মৌলভীবাজার জেলা প্রশাসকের সভাকক্ষে আইডিয়া ও ওয়াটার এইড বাংলাদেশ এর আয়োজনে ও জেলা প্রশাসন মৌলভীবাজারের সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মীর নাহিদ আহ্সান। চা শ্রমিকদের পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি বর্তমান অবস্থা বিষয় ও অনুষ্ঠান উপস্থাপনা করেন আইডিয়া প্রকল্প ব্যবস্থাপক পংকজ ঘোষ দস্তিদার।

চা বাগানের নিরাপদ পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি: বর্তমান অবস্থা ও করণীয় এবং জিও এনজিও বিষয়ে সার্বিক ব্যবস্থা ব্যাখা করেন ওয়াটার এইড বাংলাদেশ এর অ্যাডভোকেসি স্পেশালিস্ট রঞ্জন ঘোষ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক অতিরিক্ত সচিব ও ওয়াটার এইড পলিসি এডভাইজার মো. সফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহিনা আক্তার, মৌলভীবাজার জনস্বাস্থ্য প্রকৌশল এর নির্বাহী প্রকৌশলী মোঃ খালেদুজ্জামান, শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানু লাল রায়।
মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান মিতালী দত্ত, মৌলভীবাজার চা বাগানের জেনারেল ম্যানেজার শাহনেওয়াজ আহ্সান, রাজঘাট ইউপি পরিষদ চেয়ারম্যান বিজয় কুমার বুনার্জি, প্যানেল চেয়ারম্যান মো: সেলিম আহমেদ, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সামসুল ইসলাম, ম্যাক বাংলাদেশের নির্বাহী পরিচারক এস এ হামিদ, জেলা পরিবার পরিকল্পনা অফিসার বর্ণালী দাশ, কালিঘাট ইউপি প্যানেল-চেয়ারম্যান মো: আব্দুর সত্তার, চা শ্রমিক নেতা পস্কুজ কন্দ ও আইডিয়া ভলেটিয়ার মন্টি বুনার্জি প্রমুখ।

সভা শেষে অনুষ্ঠানের সার সংক্ষেপ ও সুপারিশ উপস্থাপন করেন ওয়াটার-এইড বাংলাদেশের পলিসি এন্ড এডভোকেসী পরিচালক পার্থ হেফাজ শেখ এবং ওয়াটার-এইড বাংলাদেশ এর প্রোগ্রাম ম্যানেজার ইমামুর রহমান প্রমুখ।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version