দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র মিরাজুর রহমান মিরাজ(২২) নামক এ শিক্ষার্থী।
আজ মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বিকেল ৩ টায় দিকে উপজেলার জুড়ী-ফুলতলা সড়কের রতনা চা-বাগান এলাকার এলাপুর নামক স্থানে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি। পরে হাসপাতালে নেওয়ার পথিমধ্যে মারা যান।

মিরাজ জুড়ী উপজেলার ফুলতলা বাজার এলাকার বাসিন্দা। মিরাজ রাজকি এলবিনটিলা মুক্তিযোদ্ধা উচ্চ বিদালয়ের প্রধান শিক্ষক আব্দুল গফুর সেলিমের চতুর্থ সন্তান।

স্থানীয়দের দেয়া তথ্য মতে জানা গেছে, দুর্ঘটনার সাথে সাথে তার সঙ্গে থাকা মামাতো ভাই তাকে নিয়ে ১ম অবস্থায় জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। এসময় জরুরি বিভাগে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সিলেট যাত্রা পথিমধ্যে তিনি মারা যান বলে নিশ্চিত করেছেন মিরাজের বাবা প্রধান শিক্ষক আব্দুল গফুর।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এলাকা জুড়ে কান্নার রুল বহিছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2026 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version