বিএনপি দলীয় সংসদ সদস্যদের পদত্যাগের পর তাদের সংসদীয় আসন শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশিত হয়েছে। সংসদ সচিবালয়ের সচিব কে এম আব্দুস সালাম স্বাক্ষরিত গেজেট রবিবার (১১ ডিসেম্বর) প্রকাশিত হয়।

বিএনপি দলীয় ছয় সদস্যের সংসদীয় আসন শূন্য ঘোষণা করে জারিকৃত পৃথক প্রজ্ঞাপনে বলা হয়, ১১ ডিসেম্বর সকালে তারা পদত্যাগ করায় এসব আসন শূন্য হয়েছে।

যে ছয় সংসদের আসন শূন্য ঘোষণা করে প্রজ্ঞাপন জারি হয়েছে তারা হলেন- উকিল আব্দুস সাত্তার (ব্রাহ্মণবাড়িয়া-২), জি এম সিরাজ (বগুড়া-৬), আমিনুল ইসলাম (চাঁপাইনবাবগঞ্জ-২), জাহিদুর রহমান (ঠাকুরগাঁও-৩), মোশাররফ হোসেন (বগুড়া-৪) ও রুমিন ফারহানা (সংরক্ষিত নারী আসন ৫০)।

বর্তমানে বিদেশে অবস্থানরত চাঁপাইনবাবগঞ্জ-৩ হারুনুর রশীদের পদত্যাগপত্র গ্রহণ করা হয়নি। হারুনুর রশীদের স্ক্যান করা সই ও ইমেইলে পাঠানো পদত্যাগপত্র ‘স্বাক্ষরযুক্ত’ বিবেচিত না হওয়ায় তাকে আবার জমা দিতে হবে।

দ্যা মেইল বিডি/খবর সবসময়

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version