জয়পুরহাটের পাঁচবিবিতে ভাস্তার মেসি টাক্টরের চাপায় প্রাণ গেল চাচা মাদ্রাসা শিক্ষক আব্দুর রাজ্জাকের (৫২)। গতকাল বুধবার (২৪ আগষ্ট) বিকেলে উপজেলার ধরঞ্জী- কড়িয়া সড়কের দক্ষিণ ধরঞ্জী নামক স্থানে (বেলাল আর্মির বাড়ীর পাশে) এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুর রাজ্জাক ধরঞ্জী দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক ও পাড়ইল গ্রামের মৃত ময়েজ উদ্দিনের পুত্র। প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেল ৪টায় মাদ্রাসা ছুটির পর নিজ বাড়িতে যাওয়ার পথে ধরঞ্জী- কড়িয়া সড়কের দক্ষিণ ধরঞ্জী (বেলাল আর্মির বাড়ীর পাশে) নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মেসি ট্রাক্টর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে মেসির পিছনের চাকায় পিষ্ট হয়ে গুরুত্বর আহত হয়। এসময় স্থানীয়রা তৎক্ষণাৎ পাঁচবিবি ফায়ার স্টেশনে খবর দিলে ফায়ার কর্মীরা এসে তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করান পরিবারের সদস্যরা। সেখানে তার অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্প্রতিবার রাত দেড় টায় মৃত্যু বরণ করেন। এদিকে দূর্ঘটনার পর মেসি ড্রাইভার পালিয়ে গেলেও পুলিশ ঘাতক মেসি ট্রাক্টরটিকে আটক করে থানায় নিয়ে যায়। মেসির ড্রাইভার নিহত আব্দুর রাজ্জাকের ভাস্তা বলে জানা গেছে। পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব, ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
ব্রেকিং নিউজ
- আধা ঘণ্টার ঝড়ে সব হারালেন আছমা খাতুন, চলছে মানবেতর জীবনযাপন
- ‘দস্তখত করে পরে না মানা চলবে না’- ইসলামপুরে নজরুল ইসলাম খান
- কলমাকান্দায় আকস্মিক ঝড়: ছিঁড়েছে তার, উপড়েছে গাছ, বিদ্যুৎহীন ৬ ইউনিয়ন
- মদনে পুলিশের চিরুনি অভিযান: সাজাপ্রাপ্ত মাদক ব্যবসায়ীসহ শ্রীঘরে ৮ জন
- পরিচয় গোপন না কি প্রতারণা? হিন্দু যুবকের বাড়িতে মুসলিম তরুণী
- ঘাতকের ফাঁসি দাবিতে স্বেচ্ছাসেবক হত্যার বিচার দাবিতে উত্তাল দুর্গাপুর
- যাত্রী সেজে গাঁজা বহন, শেষ রক্ষা হলো না ২ মাদক কারবারির
- সিগারেট চাওয়া নিয়ে দ্বন্ধে হত্যা মামলার অন্যতম আসামি র্যাবের জালে



