আবদুল হান্নান,ভোলা। ভোলায় ট্রাক-সিএনজি সংঘর্ষে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর ল্যান্স নায়েক মো. ইসমাইল(২৭)নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৫জন গুরুতর আহত হয়েছেন। ভোলা – লক্ষ্মীপুর সড়কের ইলিশা তুলাতুলি নামক স্থানে সিএনজি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে ইসমাইল (২৫) নামের এক বিজিবি সদস্য নিহত হয়েছে। নিহত ইসমাইল বাপ্তা মুসাকান্দি এলাকার আনোয়ার হোসেন এর ছেলে।তিনি খাগড়াছড়িতে বিজিবিতে কর্মরত ছিলেন। এলাকার প্রত্যক্ষদর্শীরা জানান মঙ্গলবার রাত ৮ টার সময় ভোলা সদর উপজেলার ইলিশা তুলাতুলী নামক জায়গা যাত্রীবাহী সিএনজি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে নিহত হয় ইসমাইল এবং ড্রাইভারসহ আরো পাঁচজন আহত হয়েছে। ইলিশা পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম আজম বলেন,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত বিজিবি সদস্যের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ভোলা মডেল থানার কর্মকর্তা (ওসি) মো. এনায়েত হোসেন জানান,এ ঘটনায় ঘাতক ট্রাকসহ একজন হেলপারকে আটক করা হয়েছে। এ বিষয়ে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ব্রেকিং নিউজ
- নেত্রকোনায় ২০ উদ্যমী চাষীকে নিয়ে কম্পোস্ট তৈরির প্রশিক্ষণ কর্মশালা
- ‘মালিক নন, আপনারা জনগণের সেবক’: কর্মকর্তাদের উদ্দেশ্যে ডেপুটি স্পিকার
- পূর্বধলায় নিজ বসত ঘর থেকে গাঁজাসহ মাদক বিক্রেতা আটক
- পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা বিএসইসি’র
- একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন
- বেইজিং পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
- ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প গ্রহণ সরকারের
- গাইবান্ধায় জমি নিয়ে দ্বন্দ্বে”দোকানপাট-বাড়িঘর ভাংচুর লুটপাট অগ্নিসংযোগ, নিহত-১ আহত-১০



