জহরুল ইসলাম, বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ-

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ শিক্ষাবর্ষের ‘সি’ ইউনিটভুক্ত বাণিজ্য অনুষদের গুচ্ছ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেদ্রে ২০ আগস্ট ২০২২ তারিখ দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত অনুষ্ঠিত ‘সি’ ইউনিটভুক্ত বাণিজ্য অনুষদের ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ছিল শতকরা প্রায় ৯৩ ভাগ। অত্র বিশ্ববিদ্যালয় কেদ্রে ৩৭১ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৪৫ জন অংশগ্রহণ করেন।

ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ. কিউ. এম. মাহবুব বিশ্ববিদ্যালয় কেদ্রের বিভিন কক্ষ পরিদর্শন করেন। এসময় তিনি ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

উল্লেখ্য, গত ৩০ জুলাই ২০২২ তারিখ থেকে গুচ্ছভুক্ত দেশের ২২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হওয়ার মাধ্যমে শেষ হলো ২০২১-২২ স্নাতক প্রথম বর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষা।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version