মোঃ মহিবুল ইসলাম, বরগুনা প্রতিনিধিঃ বরগুনায় ছাত্রলীগের উপর পুলিশের লাঠিচার্জের ঘটনা আলোচনায় আসার পর অতিরিক্ত পুলিশ সুপার মহরম আলীকে বরগুনা থেকে সরিয়ে বরিশাল রেঞ্জ (ডিআইজি কার্যালয়) নিযুক্ত করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেল ৪টায় ডিআইজি এসএম আক্তারুজ্জামান (বরিশাল রেঞ্জ) নিশ্চিত করেন। প্রসঙ্গত গতকাল সোমবার (১৫আগস্ট ২০২২) দুপুরে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু স্মৃতি কমপ্লেক্সে ফুল দিতে যায় জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক। বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে ফেরার সময় বরগুনা শিল্পকলা একাডেমীর সামনে পৌঁছালে ছাত্রলীগের দুই গ্রুপের সদস্যদের মধ্যে সংঘর্ষ হয়। এতে দুই গ্রুপের নেতাকর্মীরাও জড়িয়ে পড়ে। এ সময় পুলিশ এসে ছাত্রলীগের কর্মীদের উপর লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়। এ ঘটনাকে কেন্দ্র করে শহরজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করে। এছাড়াও গুরুত্বপূর্ণ ও ঝুকিপূর্নাস্থানে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে অতিরিক্ত পুলিশ সুপার মহরম আলীকে বরিশাল রেঞ্জে বদলি করা হয়েছে। বরিশাল রেঞ্চের ডিআইজি এসএম আখতারুজ্জামান বলেন, এ ঘটনাকে কেন্দ্র করে সার্বিক দিক থেকে বিবেচনা করে এবং সুষ্ঠু তদন্তের জন্য অতিরিক্ত পুলিশ সুপার মহরম আলীকে বরিশাল ডিআইজি কার্যালয়ে নিযুক্ত করা হয়েছে।
ব্রেকিং নিউজ
- সীমান্ত থেকে মদ এনে বিক্রি: র্যাবের অভিযানে ৪ কারবারি আটক
- খেলতে গিয়ে সলিল সমাধি: মোহনগঞ্জে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
- মদনে সরকারি চাল পাচারের চেষ্টা নস্যাৎ: ২ হ্যান্ডট্রলি ও চালক থানায়
- মদন পুলিশের অভিযানের টাঙ্গাইলের রনি ও নেত্রকোনার নাসিম গ্রেপ্তার
- নেত্রকোনার মোক্তারপাড়া মাঠে ফিরল প্রাণচাঞ্চল্য: বর্ণাঢ্য আয়োজনে ডিসি গোল্ডকাপ শুরু
- ফেসবুক পোস্টে নজর: দুর্গাপুরের কাদাযুক্ত সড়ক দ্রুত সংস্কার করলেন ডেপুটি স্পিকার
- দুর্গাপুরে শিক্ষার্থীদের দুর্নীতিবিরোধী শপথ: ‘রুখে দাঁড়াও একসাথে’
- গণমাধ্যম নিয়ন্ত্রণে বর্তমান সরকারের কোনো উদ্দেশ্য নেই: নেত্রকোনায় তথ্য প্রতিমন্ত্রী



