বিশেষ প্রতিবেদক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের শব্দ তাত্ত্বিক ব্যাখ্যা নিয়ে বই প্রকাশ করেছেন ইসলামি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এস. এম. ফয়সাল হোসেন। বইটির নাম ‘৭ই মার্চের ভাষণে শব্দের রূপবৈচিত্র ও অন্যান্য প্রবন্ধ’। বইটিতে তার গবেষণালব্ধ আবিষ্কারে এই ভাষণের ভিন্নমাত্রার রূপ পরিস্ফুট হয়েছে বলে জানা গেছে। এটি এস. এম. ফয়সাল হোসেনের প্রথম প্রবন্ধগ্রন্থ। বইটি ‘ঐতিহ্য’ প্রকাশনা থেকে প্রকাশিত হয়েছে। বইটিতে গবেষণায় নিজস্ব বিশ্লেষণে নতুন তথ্য ও ব্যাখ্যা তুলে ধরেছেন লেখক। এস.এম ফয়সাল হোসেন বাংলা ভাষা ও সাহিত্যের একজন তরুণ গবেষক ও প্রাবন্ধিক। ইতোমধ্যে তার বেশকিছু প্রবন্ধ স্বীকৃত গবেষণা-পত্রিকা ও লিটল ম্যাগাজিনে প্রকাশিত হয়েছে। সাহিত্যের বিভিন্ন বিষয় নিয়ে লেখালেখি করলেও ছোটগল্প ও বাংলা সাহিত্যে মুক্তিযুদ্ধ প্রসঙ্গে উচ্চতর গবেষণা সম্পাদনা লেখকের মূল অভিপ্রায়। বইটি প্রকাশনা নিয়ে লেখক, গবেষক এস. এম ফয়সাল বলেন, ভাষার লাবণ্যে, গবেষণার পদ্ধতিগত কাঠামো অনুসরণে এবং প্রকাশের স্বচ্ছতায় আমার বইটি নিঃসন্দেহে পাঠককে তার নতুন গবেষণাকর্মের প্রতি আগ্রহী করে তুলবে বলে আমি মনে করি। এটি আমার প্রথম প্রবন্ধগ্রন্থ। নিজের সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করেছি। ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে ‘শৈলজানন্দ মুখোপাধ্যায়ের ছোটগল্প : নিম্নবিত্তের জীবনের চালচিত্র’ বিষয়ে এমফিল করেছেন। একই বিশ্ববিদ্যালয় থেকে বাংলা বিভাগে স্নাতক সম্পন্ন করেছেন। লেখককের ছেলেবেলা কেটেছে চুয়াডাঙ্গা জেলার কুলপালা গ্রামে। বর্তমানে তিনি ঝিনাইদহ শহরে শিক্ষকতা পেশার সঙ্গে সম্পৃক্ত।
ব্রেকিং নিউজ
- কলমাকান্দা সীমান্তে মাদকবিরোধী অভিযানে বিজিবির সাফল্য
- সীমান্ত থেকে মদ এনে বিক্রি: র্যাবের অভিযানে ৪ কারবারি আটক
- খেলতে গিয়ে সলিল সমাধি: মোহনগঞ্জে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
- মদনে সরকারি চাল পাচারের চেষ্টা নস্যাৎ: ২ হ্যান্ডট্রলি ও চালক থানায়
- মদন পুলিশের অভিযানের টাঙ্গাইলের রনি ও নেত্রকোনার নাসিম গ্রেপ্তার
- নেত্রকোনার মোক্তারপাড়া মাঠে ফিরল প্রাণচাঞ্চল্য: বর্ণাঢ্য আয়োজনে ডিসি গোল্ডকাপ শুরু
- ফেসবুক পোস্টে নজর: দুর্গাপুরের কাদাযুক্ত সড়ক দ্রুত সংস্কার করলেন ডেপুটি স্পিকার
- দুর্গাপুরে শিক্ষার্থীদের দুর্নীতিবিরোধী শপথ: ‘রুখে দাঁড়াও একসাথে’



