এম এইচ রনি,নীলফামারী জেলা প্রতিনিধি: ১৫ আগষ্ট মানব সভ্যতার ইতিহাসে ঘৃণ্য ও নৃশংসতম হত্যাকাণ্ডের কালিমালিপ্ত বেদনাবিধূঁর শোকের দিন। ১৯৭৫ সালের এই দিনে মানবতার শত্রু প্রতিক্রিয়াশীল ঘাতকচক্রের হাতে বাঙালি জাতির মুক্তি আন্দোলনের মহানায়ক, বিশ্বের নিপীড়িত ও শোষিত মানুষের মহান নেতা, বাংলা ও বাঙালির হাজার বছরের আরাধ্য পুরুষ, বাঙালির নিরন্তন প্রেরণার চিরন্তন উৎস, স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির কর্ণধার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। ইতিহাসের নৃশংস ও ভয়াবহ কলঙ্কিত অধ্যায় রচিত হয়েছিল এ কালো রাতে। ৪৭ তম এ শোকাবহ দিন উপলক্ষে অত্র মাদ্রাসায় পবিত্র কুরআন খতম, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প অর্পণ, চিত্র অংকন,কুরআন তেলাওয়াত আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় । উক্ত আলোচনা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার পরিচালক মো:আব্দুল কাদির সবুজ,এছাড়াও অত্র মাদ্রাসার শিক্ষক মো:সহিদুল ইসলাম,হাফেজ মো:মাজেদুল ইসলাম,মো:তানভীর হোসেন।ও অত্র মাদ্রাসার ছাত্র ছাত্রী এর অবিভাবক বৃন্দ।
ব্রেকিং নিউজ
- নেত্রকোনায় ২০ উদ্যমী চাষীকে নিয়ে কম্পোস্ট তৈরির প্রশিক্ষণ কর্মশালা
- ‘মালিক নন, আপনারা জনগণের সেবক’: কর্মকর্তাদের উদ্দেশ্যে ডেপুটি স্পিকার
- পূর্বধলায় নিজ বসত ঘর থেকে গাঁজাসহ মাদক বিক্রেতা আটক
- পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা বিএসইসি’র
- একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন
- বেইজিং পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
- ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প গ্রহণ সরকারের
- গাইবান্ধায় জমি নিয়ে দ্বন্দ্বে”দোকানপাট-বাড়িঘর ভাংচুর লুটপাট অগ্নিসংযোগ, নিহত-১ আহত-১০



